Wednesday, June 3, 2026

খাঁচা

 লাস্ট কল এই হল ...

পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা 

উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল ,

সাত ,আট বছর হবে 

কার গলায় যেন শুনেছিলাম  "যা পাখা উড়তে দিলাম তোকে "

 শুনে কাঁদিনি স্তব্ধ হয়ে গেছিলাম। 

আকাশটা  আসলে খুব ছোট

বুকের ভিতর কেউ ডানা ঝাপটে বলে আছি তো 

কারণ মানুষ প্রথমে কবিতার প্রেমে পড়ে

তারপর কবি সত্বার , তারপর একসময় না জেনেই অন্য কারও

কেমন যেন চেনা মানুষটা অচেনা হয়ে যায় ।

.

হুবহু সেই  চোখ অথচ আমি নেই 

ব্যস্ত  শহরের মাটিতে আমার অদৃশ্য স্বপ্নের নৌকো 

অদৃশ্য নয় সব অদৃষ্ট 

হেমন্তের আকাশ কি ফিরিয়ে দেয় সব কিছু যেমন ধরো একলা নিজেকে ?

মানুষের জীবনে এমন কিছু সম্পর্ক আছে

যেগুলো শুরু হয় কোনো ঘোষণা ছাড়াই

প্রথম দিকে সেগুলিকে বন্ধুত্ব বলেই মনে হয়

 অথচ ভিতরে ভিতরে অদৃশ্য শিকড় কখন যেন মাটির গভীরে পৌঁছোয় 

"তুমি কেমন আছো চলন্তিকা ?"

ছোট্ট একটা প্রশ্ন হামিং বার্ড হয়ে ছটফট করে 

বন্ধ খাঁচার  বাইরে আপ্রাণ মুক্তি খুঁজতে থাকে 

অথচ  দমবন্ধ লাগে আর তখন বুকের রিংটোন লালন গায় 

" খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। " 

.

খাঁচা 

,,,, ঋষি 



No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...