Tuesday, February 3, 2026

প্রবণতা

অন্ধকার জুড়ে অদ্ভুত ভাবে দীর্ঘ আলো পড়ছিল কুয়াশায় আলো পড়লে রাস্তা মনে হয়
এই রাস্তা ধরে বেশ কিছুদিন আগেও আমি হেঁটেছি
হেঁটেছি একা, তারপর গান হয়ে গেছি।
তারপর কখন যেন নারী শরীরের সর্বত্র ঘেঁটে
নিজেকে মনে হলো অসহায়
তারপর আমি কুয়াশার ফাঁকে এঁকে দিয়েছি বিষন্নতা
আলো এখানে সরলরেখা
আমিও তো একা। 
 
সমস্ত আলোচনার বিষয় নিয়ে সময়ের কৃপনতা
মানুষ তো – অর্থবিদ্যা পড়েছে
মানুষ তো - মাথার ঘিলুতে বিশ্বাস করে না
মানুষ তো - রম্য রচনা পড়ে
এবং
অথবা এবং
মানুষ তো- স্বার্থপর ঈশ্বর। 

২০২৩ মে মাস পর্যন্ত আমি একজন নারীকে  চিনতাম সে নীল রঙ  ভালোবাসতো
অথচ তার  সমস্ত পাঠ্যবইতে ছিল অন্ধকার
আজ সে এক অন্য বাঁচার প্রবণতা।
এরপরও অন্ধকারে আলো পড়ছে
আলো নেমে আসছে - পথ
জল-ডিঙি-  ডিঙি-বাঘ - ডাঙা - কুমীর
জলের রাস্তা। 

হয়তো সময়ের জন্য দরজা খোলা ছিল - ভ্রম
হয়তো সংসার কাব্যের পাতাগুলো - ভ্রম
হয়তো ভালোবাসা  সূত্র মেনে নেমে আসে চুমু - ভ্রম
হয়তো কাছে থাকা, ভালো রাখা - ভ্রম।
হয়তো
হয়তো 
হয়তো
একলা ছেলেটা অন্ধকারে আলোর রাস্তায় হারালো
.
হয়তো….......…..
.
প্রবণতা
... ঋষি 

No comments:

Post a Comment

প্রবণতা

অন্ধকার জুড়ে অদ্ভুত ভাবে দীর্ঘ আলো পড়ছিল কুয়াশায় আলো পড়লে রাস্তা মনে হয় এই রাস্তা ধরে বেশ কিছুদিন আগেও আমি হেঁটেছি হেঁটেছি একা, তারপর গান হয়...