Saturday, March 7, 2026

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক
বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে
ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময়
রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল বাজে
এক সময় জোয়ার ভাঁটা- একটি নারী একটি পুরুষ
অসামান্য গল্পটা
তবে সময়ের গল্পে তারাও যে নাগরিক। 
.
কিছু পুরোনো দৃশ্য নোট করছিলাম
ফোকাসের বাইরে চলে যাচ্ছে ক্রমশ চেনা হাসি
ফলত পাঁচমিশেল এপ্রিলের  মাইক্রো সিস্টেমে
গলা শুকিয়ে ওঠে বারংবার
ওথেলো থেকে কে যেন ষড়যন্ত্র করছে, বোকা ভাবছে
অথচ একটা সত্যির দরকার ছিল
সবাইকেতো আর ডেসডিমোনা ভাবা যায় না। 
.
সীমানার  বাইরে পৌঁছে যাওযা
বিরল জ্যামিতির মত গোপন তার তথ্যপ্রমান
লুকিয়ে ফেলা অনবদ্য স্বপ্নের উপর দাঁড়িয়ে 
নিজেকে চিনতে পারার সিম্বলগুলো বড্ড সাধারণ। 
একটা রুল টানা খাতা
তার উপর লেখা আমি না সন্ন্যাসী না সংসারী
অতচ তোমার অহংকার জুড়ে মিথ্যে সংসার
যেখানে সাজানো কার্নিভালের মতো জোকারের হাসি
জানি সত্যি সবাই বলতে পারে না। 
নিঃসংগতায় ল্যাম্পপোস্ট হানা দিলেই ত্রিকোনমিতি 
ঘন ও চকচকে সত্যির মতো সাজানো নেশা
স্বপ্নে পুরু হয়ে যাচ্ছে আলোর বিম
শুনতে পাচ্ছি, বুঝতে পারছি, কষ্ট হছে না আর
তবে বাঁচার কি দরকার ? 
জানি পুরোটাই ব্যক্তিগত অথচ সাজানো।
.
ব্যক্তিগত
... ঋষি 

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...