Saturday, May 30, 2026

ঈশ্বর এবং আমার মৃত মুখগুলো




ঈশ্বরের সাথে বসেছিলাম চায়ের টেবিলে 
হঠাৎ দেখলাম উল্টোদিকের চেয়ারটা ফাঁকা 
হঠাৎ শুনলাম হাসির শব্দ ,তারপর অনুভব করলাম বুকে ব্যাথা 
তারপর দেখতে দেখতে বুকের অন্ধকার থেকে বেরিয়ে আসতে লাগলো কারা যেন 
শুনতে পেলাম ঈশ্বরের হাসির শব্দ। 
দেখলাম তারা সবাই আমাকে ঘিরে বসলো 
প্রত্যেকের মুখগুলো আমার মতো ,কিন্তু বড্ড সাদা ফ্যাকাশে 
বুঝলাম সব এরা মৃতদেহ । 
.চিনতে পারছিলাম আমার গত ও আগামীর  মুখগুলো 
শিশু ,যুবক ,বৃদ্ধ ,নারী ,পাথর ,ঘাস ,কবিতা 
যেন এক ক্ষুদ্র গ্যালাক্সীর মাঝে আমি। 
.
ওদের মধ্যে থেকে একজনের চোখে স্বপ্ন 
সে বললো আমি স্বপ্ন দেখেছিলাম ভালো মানুষ হবো ,কিন্তু ব্যর্থ 
একজন আবার বললো আমি অরণ্য হত চেয়েছিলাম ,কিন্তু ব্যর্থ 
একজন বললো আমি সমস্ত আয়না থেকে প্রতিচ্ছবি মুক্ত করতে চেয়েছিলাম 
কিন্তু দেখছি পৃথিবীতে মানুষের থেকে প্রতিচ্ছবি বেশি ,
একজন বললো আমি আকাশ হতে চেয়েছিলাম কিন্তু এখন তো বদ্ধ আকাশ। 
ওরা সবাই কথা বলতে লাগলো 
আমি বুঝতে পারলাম এরা সকলেই আসলে মৃত সম্ভবনাকে 
 অথবা এরা সবাই সেই  লুপ্ত হয়ে যাওয়া বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ফিলোজফিকাল গাইড বা লিভইন পার্টনার।
আমি বোকার মতো প্রশ্ন করলাম " আপনাদের শেষ ইচ্ছে কি ? '
হঠাৎ নীরবতা ,হঠাৎ শূন্যতা 
ভিতর থেকে অনুভব করলাম ঈশ্বর বলছেন  'বাস্তবতা। "
.
আমি চোখ খুললাম অবাক হলাম ,ম্যাজিক নাকি 
আমার চারপাশে কেউ নেই 
টেবিলে চায়ের কাপের তলানিতে কেমন শীতলতা 
আমি অনুভব করলাম কোনো গল্পই কখনও শেষ হয় না
গল্পগুলো  কেবল নিজের ভিতরে কোনো গভীরে লুকোনো মৃতদেহ 
কিন্তু মাঝে মাঝে তারাও সত্যি হওয়ার দাবী জানায়। 
.

ঈশ্বর এবং আমার মৃত মুখগুলো 
ঋষি 


 

Saturday, May 9, 2026

সোনার বাংলা

রাজা আসে রাজা যায় 
কবি হাসে 
দিন বদলায়, দিন বদলাবেই দিনান্তে।
কবি কাঁদে 
সূর্যাস্তের পর নতুন দিনের অপেক্ষা 
সূর্যোদয়ের পর এ বাংলাকে সূর্য পোড়ায় নিয়মিত।
.
প্রশ্ন করে তারা
প্রেম কই, মানুষ কই, কোথায় মানুষের হাসি?
লজ্জা করে শুনতে 
পার্কস্ট্রিট থেকে সন্দেশখালী তারপর আরজিকর
শুধু শব্দ, শুধু শব্দ 
কবির কলম থেকে একাডেমি 
সারা বাংলার স্কুল, কলেজ, হাসপাতালে হেঁটে চলে খেঁকশিয়াল 
লজ্জা এই মানুষের বেঁচে থাকার।
রাজা চোর, রাজা বদলায় 
পিসি, ভাগ্নে, দাদারা খায় মানুষের রক্ত  
কবি ঈশ্বর, কবি নশ্বর এক ইতিহাস।
.
ভোটবাক্সে জমা হয় মানুষের বিশ্বাসের দলিল 
রাজা আসে, রাজা যায়
অপেক্ষা সুদিনের।
দুঃখ যেন পোষা পাখি মানুষের ঘরে
মানুষের হাঁড়িতে নিয়মিত ফোটে চোখের জল
আর কয়েক মুঠো আশা।
দিন বদলাবে , বদলাবে দিন মানুষের 
কলকারখানা , রাস্তা হবে, আলো, জল আসবে
আসবে শিক্ষা, উন্নত স্বাস্থ্য, মানুষের ঘরে দুমুঠো স্বপ্ন 
সত্যি হবে, সত্যি হবে কবি থেকে কবিতা
সৎ মানুষের পকেটে তখন সন্তানের ভবিষ্যৎ।

কবি বলেন রাজাকে আর না, অনেক হলো 
বিরিয়ানির ঘুষে কিনে নেওয়া মানুষের ঘুম 
এবার তুমি সত্যি হও 
এবার তুমি যোগ্য হও,
এবার তুমি কবর খুঁড়ে তুলে আনো সত্যির মৃতদেহ
ভীত মানুষ একটু সোচ্চারে বলুক আমরা বেঁচে,
এবার তুমি যোগ্যতার হাতে তুলে নেও সোনার বাংলা 
মানুষ আস্বস্ত হোক ওরা যোগ্য কেউ ভীখিরি নয় 
এবার তুমি শান্তির ঘুম দেও মানুষকে 
আগামীর সন্তানকে দেও সোনার বাংলা।
.
সোনার বাংলা 
... ঋষি 

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...