সময় এসে পড়েছে
নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক ।
সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ
সময়ের ঝলমলে তেল রঙ, মায়ের মুখ
ক্রমশ প্রকাশ্য
আগমনী।
.
আবার একটা পুজো, নতুন রং, নতুন পোশাক
গড়িয়াহাট, সন্তোষ মিত্রস্কয়ার ,বাদামতলা
সিংহীপার্ক, কুমোরটুলি , টালাপার্ক সার্বজনীন
চেনা নাম ,চেনা বদনাম
শহরের ভিড়,ট্র্যাফিক জ্যাম ।
প্যান্ডেলের রিমেকি সুর আইগিরি নন্দিনী
কিংবা পুরনো মেলোডি নতুন ধারা
সবটাই সার্বজনীন
শুধু তুমি শুধু ,তুমি ছাড়া।
.
তবু কেন অচেনা ব্যথা বুকের বাঁধন ছেঁড়া পাখি
আকাশের নিমিত্তে বিশ্বাস খুঁজে মরা
তবু সেই রবি ঠাকুরের গান
" আমার মুক্তি আলোয় আলোয় "
তবু সেই ধ্রুপদী মোহাম্মদ রফি
"পাখিটার বুকে যেন তীর মেরো না "
কোলাহল ,খুব কোলাহল বড্ড দমবন্ধ লাগছে ।
চলন্তিকা আজ আগুনের খোঁজে প্যান্ডেলের মাঝে
চলন্তিকা আজ সময়ের দোষে সময়ের মাঝে
চলন্তিকা সমাজ কল্যাণে মায়া-ময়ী, স্নেহময়ী আগমনী
আর আমি আর আমি আর কুড়ি বছর
শুধু অপেক্ষার বুকে লিখে চলা পাখি
সময়ের কবিতায়
সার্বজনীন দুর্গোৎসব ২০২৬ এর শুভেচ্ছাতে
তোমাদের কাছে
তোমাদের ভালবাসায়
কবি এবং সেই পাখি।
.
দুর্গোৎসব ২০২৬
ঋষি
No comments:
Post a Comment