Wednesday, June 29, 2022

রক্তক্ষরণ

 রক্তক্ষরণ 

... ঋষি 


পুব দিকে আলো হয়ে এলো 

এখনো নখ দিয়ে আঁকড়ে রাখতে চাইছি মাংসের কণা 

অনেকটা রক্তক্ষরণের পর 

রাত্রি ফুরোচ্ছে 

কিন্তু অন্ধকার সরছে না কিছুতেই। 

.

কে তুই 

শৈল্পিক অধিকারে তুলে নিচ্ছিস নিজের হাতে তুলি 

এঁকে চলেছিস ,নিজের বাড়ি ,নিজের ঘর ,গৃহস্থের প্রেম 

অথচ বাউল ক্রমশ 

সারারাত তোকে ভালোবাসার পরও চোখে ঘুম আসে না। 

.

কি খুঁজছিস ? অধিকার 

আবারও কোনো দিনে আমার নাগরিক মুখোশের অন্য লোক হাসবে 

আবারো আলুর দাম ,পটলের দাম 

দিন ফুরোবে 

দুচোখে অন্ধকার ঘনিয়ে আসার আগে তোকে একবার বলতে চাই 

আমি অনেকদিন হলো বাড়ি ফিরি নি 

তোকে ভালোবাসতে এই রাতটা বড়ো ছোট মনে হয়। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...