Friday, October 2, 2026

দূরে কোথাও ,

চিৎকারগুলো পুরোপুরি গাছ হয়ে গেছে
গাছের শিকড়গুলো জীবনের আরো ভিতরে 
আরো ভিতরে 
ক্রমশ পাথর।
সদ্য সদ্য পাহাড় ডিঙিয়ে হাঁটতে পারাটা 
আকাশের বুকে পা দিয়ে হাঁটাটা 
নিজের কাছে নিজের কৈফত। 
.
একদিন দেশলাই কাঠি দিয়ে এই শহরটাকে জ্বালিয়ে দেবো 
একদিন কেরোসিন তেলে ভিজিয়ে মনের ঘরগুলো পুড়িয়ে দেবো ।
একদিন রাস্তায় দাঁড়িয়ে আমি নিজের প্রতি চিৎকার করে নিজেকেই গালাগাল দেবো,
হারানো কথোপকথন, হারানো মুহূর্ত 
হারানো আমি তুমি আর বাদামের ঠোঙা। 
শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা থেকে বাঁচিয়ে নেবো মেটোফরমেশন।
.
তারপর 
তারপর আমি নেই 
তারপর তুমি নেই 
তারপর আমরা কোথাও নেই
শুধু হৃদয় জুড়ে  ছাতিম ফুলের গন্ধে দূর থেকে শোনা যাবে
দূরে কোথাও ,,,,,,,,,,,,,,,,,,,,,,দূরে দূরে।
এ যেন এক প্রতিধ্বনি ,এ কেমন পরিবর্তন ।
শুধু শব্দ পেরিয়ে অজস্র প্রতিশ্রুতির পাহাড় 
হঠাৎ কেন বদলে যাওয়া 
হঠাৎ কেন আসন্ন শরতের দু এক ফোঁটা বৃষ্টি,
আমি তো ভিজতেই চেয়েছিলাম 
কিন্তু এই শহরটা হঠাৎ কেন দুমড়ে মুচড়ে গলার কাছে আটকে গেলো।
.
দূরে কোথাও  
ঋষি।


No comments:

Post a Comment

দূরে কোথাও ,

চিৎকারগুলো পুরোপুরি গাছ হয়ে গেছে গাছের শিকড়গুলো জীবনের  আরো ভিতরে  আরো ভিতরে  ক্রমশ পাথর। সদ্য সদ্য পাহাড় ডিঙিয়ে হাঁটতে পারাটা  আকাশের ব...