ভালো না লাগলে কি করা যাবে বলো ?
কিন্তু আমি তো তোমাকেই ভালবাসি
কিন্তু সংসার
কিন্তু কাজের মেয়ে কোনদিন আসে কোনদিন আসে না
কিন্তু সন্তানের পড়া , ওনাকে অফিস পাঠাতে হয়
কি করবো বলো ?
তার উপর আমার শরীরটাও ভালো নেই।
.
জানো তো, আমার তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে হয়
ইচ্ছে হলেই হল ? কি করা যাবে বলো
আমার ফ্যামিলি কে টাইম দিতে হয়,
আমার সন্তানকে সময় দিতে হয়
আমার নিজেরও একটা স্পেস আছে
সন্তানকে স্কুল থেকে আনা , উনি অফিস থেকে এলে চা
কি করবো বলো ?
কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি।
.
জানো তো,আজ কত দিন তোমার সঙ্গে দেখা হয়নি
আচ্ছা বলোতো, এতকিছু সামলে যখন তখন দেখা করা যায়
সন্তানের পরীক্ষায় এসে পড়েছে ,তারও শরীরটা ভালো না ইদানিং
সংসারে খরচা বাড়ছে, রান্নার মেয়েটাকে ছাড়িয়ে দেবো
ভাবছি নিজেই রান্না করবো
কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি।
.
হ্যালো, হ্যালো শোনো না
আরেকটু কথা বলো প্লিজ
রাত জেগে কথা বললে শরীর আমার খারাপ হয়
তাছাড়া ইদানিং উনি সকালে আমাকে আর সন্তানকে নিয়ে মর্নিং ওয়াকে যাচ্ছেন
তুমি না বুঝলে কে বুঝবে বলো ?
কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি বলো।
.
আমার আর ভালো লাগছে না
তুমি এই দু নৌকায় পা দিয়ে আর কতদিন চলবে ?
আচ্ছা তুমি বলো সম্পর্কের শুরুতে কি এমন কথা হয়েছিল ?
তাছাড়া আমি মেয়ে মানুষ,
মেয়েদের একটা সমাজ আছে, পাযে শৃঙ্খল।
এসব কথা বাদ দাও এখন
অনেক রাত হয়ে গেল কাল সকালে উঠতে হবে
উনি যখন অফিসে যান ,সন্তান যখন স্কুলে থাকে
তখন কথা বলো ,
রাত জেগে কথা বললে উনি বিরক্ত হন।
.
আমি কি করবো ? আমাকে বলে দাও
আর কতদিন অপেক্ষা ?
তুমি তো জানো
আমি তো তোমাকেই ভালোবাসি
কিন্তু তোমাকেও তো বুঝতে হবে আমি অন্য লোকের বউ।
.
আমি তোমাকেই ভালোবাসি
ঋষি
No comments:
Post a Comment