বৃষ্টিকাতুর
.................ঋষি
..................................................................
বৃষ্টিকাতুর আদুরে শহরের রাস্তায়
ঝড়বাদলের দিনে এই কবিতা সাক্ষর নীরব কোনো নথির।
এই কবিতা আমি লিখবই তুমি জানো চলন্তিকা
সবুজের জলসা স্বাদে ,হলুদ গুঁড়ো গড়িয়ে নামা বৃষ্টি।
আদুরে শহরের গা বেয়ে আজ ঘুমকাতুরে রাত্রি গড়িয়ে পরে
শহর আজ সাক্ষী কোনো পরম স্পন্দিত ইচ্ছার।
,
ইচ্ছার পাখিরা ডানা মেলে আকাশে
তোমার ঠোঁটে জাগে গড়িয়ে নামা চুমু।
ছুঁয়ে ছুঁয়ে ঘিরে ধরে নীরব পাপ..........বোধহয়
পাখির পালক ভিজে বৃষ্টি ফোঁটা।
রাতারাতি পুনর্জন্মের অলঙ্কার টিপটিপ শব্দ
অনবরত বুকের ভিতর.......ধুকপুক।
প্রিয় আকাশ , প্রিয় মেঘ,প্রিয় গড়িয়ে পরা ইচ্ছারা
তোমার বুকের তিলে একটা চুমু।
প্রেম বোধহয়...........
বৃষ্টির হলফে গড়িয়ে নামা একলা কোন রাত্রি।
,
এই কবিতা আমি লিখবো তুমি জানো
প্রতিটা বৃষ্টি ফোঁটা এই শহরকে বড় একলা করে।
তুমি জানো একটা আকাশ ঠিক লুকোনো আমার বুকে
তাই তো এই শহরে বৃষ্টি পরে।
আর এই শহরের ভিজতে থাকা পথ, ক্লান্ত রাত্রি ঘুমোতে চায়
কিন্তু ইচ্ছারা হারামজাদা তবু রাত্রি জাগে।
Sunday, April 1, 2018
বৃষ্টিকাতুর
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
No comments:
Post a Comment