Sunday, November 2, 2014

RISHI026@GMAIL.COM

দুরত্বের সাথে
..................ঋষি

কোথাও একটা ইশ্বরের ভুল ছিল
তাই দুরত্ব শব্দটা একটা অস্তিত্ব তৈরী করেছেন।
কিন্তু সে যে সময়ের মাপার গভীরতায় একটা ডিজিট মাত্র
ডিজিটাল মোটরে ভারপ্রাপ্ত যন্ত্র সে যে সাময়িক
কিন্তু সত্যি কি দূরত্বে হৃদয় বাঁধা যায়।

ছুঁয়ে দেওয়া যায় ,ছুঁয়ে যাওয়া  যায়
ইচ্ছামৃত্যুর বর প্রাপ্ত ধর্মরাজ তোমাকে আবেগের খাতায়।
হৃদয় বাঁধা যায় না ,সময় ধরা যায় না
ধর্মরাজ তোমারও মৃত্যু হয় এই বাঁচার ভূমিকায়।
বারংবার উঠে আসে হলাহল
যখনি মনে হয় তুমি দূরে আছো
আসলে তোমাকে যে দূরে রাখা যায় না।

ঈশ্বর ভদ্রলোক বোধ হয় জানতেন তুমি অপরুপা
হৃদয়ের অগোচরে কোনো কপট ছলনায় উনি লিখলেন ,
হৃদয়ের গভীরতায়  দূরত্বের নাম।
কিন্তু মৃত্যু যে দুরত্ব মানে না নির্দয় ,নির্ভেজাল বাসনার খাতায়
সে যে লিখে চলে তোমার নাম।
বারংবার নিজের অগোচরে হৃদয়ের দেওয়ালে
আসলে তোমাকে দূরত্ব মনে হয় না।

কোথাও একটা ঈশ্বরের ভুল ছিল
তাই দূরত্বের অঙ্গীকারে তোমাকে পাঠালেন জীবিতের ভূমিকায়।
কিন্তু তুমি যে মৃত কোনো শব্দের মত আভিধানিক নও
তুমি যে আমার চেতনার গভীরে প্রেম
তুমি কোনো দুরত্ব নও। 

RISHI026@GMAIL.COM

কবিতার খাতায়
............ ঋষি

সমস্ত প্যাটার্নে নিজেকে গুলে
হাজার তিনেক হবে আমার খেরো খাতায়।
আমার বিলাসিতার অজস্র যন্ত্রনায়
অনেকে  সামিল
ফুটপাথ থেকে নক্সী খাতা কেউ বাদ নেই।

ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়া সেই পাগলিটা
যার গর্ভে অভিশপ্ত জীবন।
কিংবা বস্তির দেওয়ালে আটকানো সেই শরীরগুলো
যারা নিরুদ্দেশে বিলোয় বিছানার চাদরে।
অথবা সেই ছেলেটা যে আজও দাঁড়িয়ে আমার হৃদয়ের ব্যালকনিতে
দুহাত বাড়িয়ে এক চিলতে মৃত্যুর আশায়।
খিদে ,খিদে ,খিদে
ঝুলে পরে অভিশপ্ত বুক যৌবনের দায়ে।
গলায় দড়ি অজস্র বিপ্লবী আজ স্বাধীনতা চায়।
পার্টির আধুনিক লিডার থেকে কুকুরে  চাটা ফুটপাথে
অজস্র শব্দ ,মূল মন্ত্র খিদে।

শুনছেন দাদা
আসলে আমার চরিত্ররা কেউ কবিতা পড়ে না।
আসলে কবিতা হলো শিল্প আর শিল্প হলো বিলাসিতা
কিন্তু আমার চরিত্ররা কেউ বিলাসী নয়
শুধু খিদে খোঁজে ফেরে কবিতার গায়ে। 

RISHIO26@GMAIL.COM

মশারির ভিতরে
............ ঋষি

জীবন নিয়ে ছেলেখেলা
মশারির বাইরে শুয়ে মশাদের কারসাজি।
জীবিত ডোমেদের চিতার খাটে এক ক্ষেত যন্ত্রণা
আমার তোমার একসাথে।
অবিচল কেটে যাওয়া তোমার বুকে সময়ে ছেঁকা
আমারটা উহ্য থাক
সময়ের ওপারে।

ঘুম নেই
চোখের ঘুমে আটকে বিচ্ছিরি ওয়ালপেপার।
জীবন নেই
জীবনের দেরাজের রাখা অগুনতি জারিজুরি।
হাসছি তবু
জীবনের মাঝে বাঁচার দিনগুনি।
হিসেবের ক্যালেন্ডারে অসংখ্য ভূমিকায়
 ব্যস্ততা চুপিচুপি বলে যায়
আমার যে মরারও সময় নেই।

হাসি পায় ভীষণ হাসি পায়
টিভি পর্দায় নগ্ন স্যানিলিওনা  বিবসনা হয়,
আমি হয় বিবস্ত্র সময়ের ভাঁজে।
এ পারে শরীর শুয়ে থাকে ওপারে আমি
একি খাটে ,এক সময়।
ঢং ,ঢং,ঢং রাত বারোটা বাজে
এবার ঘুমোবো আমি মশারির ভিতরে।

RISHI026@GMAIL.COM

জ্যান্ত পরিহাস
............. ঋষি

সভ্যতার আগুনে হাতে জ্যান্ত পরিহাস
জীবন তুমি আজও  বেঁচে আছো।

ব্যস্ত জীবনে জড়ানো লাম্পট্টের সাথে
কয়েকশো শ্রমিকের অজস্র খনন হৃদয় অভিঘাতে।
আজ কাল পরশুর মত কিছু ছুঁয়ে থাকে
হয়তবা চুঁয়ে নাম জীবন যন্ত্রণার।
সেই আদুল হাওয়ায় দেখা প্রেমিকার ঠোঁট
জ্বলন্ত নিশ্বাসে পারদ লাল আকাশের গায়ে অজস্র স্পন্দনের।
কয়েকমুহুর্তের পরিহাস
বেঁচে থাকা ,ভালো থাকা হৃদয়ের সাথে।

হাসছি আমি এক মুহুর্তের নেমে আসা নোনা জল
স্পর্শ আমার কবিতার।
জীবিত জীবনের বাইরে সস্তা নেশার পেগে
দুচোখে দেখা অজস্র কান্নার অনুরণন
তোকে ঘিরে
আমার সাথে চিরদিনের তুই
আমার কবিতায়।

সভ্যতার স্পর্শে রঙিন জীবনের আলিঙ্গন
প্রেম তোর সাথে। 

RISHI026@GMAIL.COM

আয় স্পর্শ করি
.................. ঋষি

আমি আকাশ ভাবি ,
রিমেকি কবিতার পাতায়
তোর সমস্ত সত্বার সাথে আমাকে  মিশিয়ে ফেলি।
তোর শরীরের প্রতি রোমকূপে
দুটুকরো আধফালি চাঁদ তোর বুকে।
গড়িয়ে পড়া জোত্স্না তোর ঠোঁট বেয়ে তোর নাভিতে
গভীরে কোথাও ,আরো গভীরে
আয় স্পর্শ করি।

এ স্পর্শে শরীর পোড়ে না ,পুড়ে যায় হৃদয়
জ্বলন্ত আয়নার সামনে কয়েকশো হর্সপাওয়ারের আলো
ভীষণ কম লাগে।
তোর হৃদয়ের আগুনে আমি উজ্বল
ও শরীরে আমি স্পর্শ পাই না
শুধু শান্তি আমার যন্ত্রণার কবিতার সাদা পাতায়।
তোকে নগ্ন করে
আমার অজস্র  হৃদয় মন্থনে উঠে আসে বিষ,
কয়েকমুহুর্তের আগুনের শিখায় তোকে আমি চাই না।

আমি আকাশ ভাবি
নিজস্ব যন্ত্রণার কবিতায়।
তোর সমস্ত সত্বার সাথে খেলা করি
তোর সমস্ত উপলব্ধির অধিকার আমার যন্ত্রণার।
দু টুকরো আধফালি চাঁদ একি আকাশে
উন্মুক্ত তোর বুকে আমার প্রশ্রয় উদ্দাম প্রেম।
তোর সাথে ,গভীরে কোথাও
আয় স্পর্শ করি। 

RISHI026@GMIL.COM

হ্যালো সময় বলছি
............ ঋষি

হ্যালো আমি সময় বলছি
বাস্তবিক অপেক্ষায় ছিলাম বহুদিন।
ওপাশে সেই নিয়মে বাঁধা ছকে কেউ বলে চলেছে
অবিরত
কৃপা লাইনে পে রেহিয়ে ,আপকা কল প্রতিকসামে হ্যা।

এখন কথা হলো কিসের লাইনে
আমি তো লাইনে দাঁড়ায় না বহুদিন হলো,
আমি ছেড়ে রেখেছি আমার ভাবনাদের অসীম আকাশে।
আমি ট্রাই করি না বহুদিন হলো
আমি যে ভেসে বেড়ায় আঁচড়ের ঠিকানায় সময়ের ভিড়ে।
হাসি পাই আজকাল এই শব্দ জব্দের দরজায়
অকাল অসময়।

হ্যালো আকাশে মেঘের মাঝে বৃষ্টি
মোবাইল স্ক্রিনে ধরা দেয় আমার সময়ের নাম,
কি রে ফোন করেছিলি ,একটু ব্যস্ত ছিলাম।
এখন কথা হলো
আমিও ছিলাম অপেক্ষায় সময় তোর স্পর্শের।
আমিও অন্তরে ওপাশে সত্যির আকাশে
আমার ভাবনার সাথে হু হু মিল ,,,সময়
সে কি বদলে যায়   ............. ।

হ্যালো আমি সময় বলছি
বাস্তবিক শক্ত স্পর্শ ছিল অসীম আঁধারে।
আমি কলটা ধরি নি সময় শুনছে
অবিরত
জো নাম্বার আপ ট্রায় কররেহে হে ওহ দুসরে কলমে  ..... ।


  

Saturday, November 1, 2014

rishi026@gmail.com

স্মৃতির হাতছানি
..................... ঋষি

আরো কাছে যাও ,আরো কাছে
নিমেষে মিশে যাওয়া আঘাতগুলো স্মৃতি হয়ে গেছে।
যারা স্মৃতি হয়ে গেছে
তাদের আরো গভীর কোথাও আমার ক্লেদাক্ত হৃদয়।
একলা দাঁড়িয়ে
দূর থেকে নিভে যাওয়া আলোয় নোনা স্পর্শ।

আঁচড়ে,কামড়ে ,দুমড়ে ,মুচড়ে
অসংখ্য বাদাম খোসা ছড়িয়ে ফুটপাথে।
ইতি ,উতি সময়ের কাঠবেড়ালি মরনত্মক খিদে
খুব খিদে হৃদয় দেওয়ালে।
কাঠবেড়ালি,কাঠবেড়ালি বাদাম তুমি খাও
তবে পিছনে ফিরে যাও
আরো পিছনে যেখানে শুরুর সমাপ্তি।

আরো কাছে যাও ,আরো কাছে
নিমেষে হারিয়ে যাওয়া শূন্য আঙ্গুলে সময়ের হাতিয়ার।
যারা জীবনে রয়ে গেছে
তাদেরকে সরিয়ে স্মৃতির মতো কিছু আঁকড়ে ধরে।
একা দাঁড়িয়ে
দূরের বলাকায় রাখা অজস্র স্মৃতির হাতছানি।

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...