কোপারনিকাসের শহর
,,,,,,,,ঋষি
....................................... ......
তারপর যদি দূরে যেতে হয়,,,,যাবো
সে এক ইতিহাস,কোপারনিকাসের চোখ,
ছোট নুড়ির মত শহর।
,
আমার কিছু খেয়াল থাকে না
ঠিকানা পেড়িয়ে সাপলুডো খেলা এখন জীবন।
একটা ছোট্ট ঢেউ,তোর হাসির শব্দ
কেন যেন স্তব্ধতা হয়ে আছড়ে পড়ে বুকে।
বুলেটিন নিউস
শহর ভাঙছে, বিশবাঁও জলে উনিশবিশ বাঁচা।
,
আমি আজকাল বুঝতে পারি ভালো
রাত জাগা চোখ,আমারি তো।
নিস্তব্ধ বারান্দায় জ্যোতির্ময় আগুন,,,,, যন্ত্রনা,
সবটাই নিরাকার ঈশ্বর।
প্রেম নীরব শব্দে চলতে থাকা অগুনতি আশা
আচ্ছা,,, জীবন এমন নিস্তব্ধ কেন?
,
তারপর দূরে চলে যাবো
তোর হাত, তোর কাজল টানা চোখ,আখরোট ঠোঁট
আমার কোপারনিকাসের শহর।
Thursday, May 24, 2018
কোপারনিকাসের শহর
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
No comments:
Post a Comment