শিউলি ফুল
,,,,,,,,ঋষি
...............................................................
কেটে গেছে
অজস্র প্রেমেরগুচ্ছ, নীরব অভিমান,সাইত্রিশের কাঁচাপাকা চুল।
অদ্ভুত যোগাযোগ
শেষ ন-টা বছর তোমাতেই মুগ্ধ চলন্তিকা আর কবিতায়।
বয়সের প্রেমে আর প্রেমের বয়সের ফাঁকে
পুরনো কিছু হলুদ স্মৃতি, ঝাপসা নিয়নের চোখে পুরনো শহর।
,
দুপুররাতে তোমাকে মনে পড়লে
চারিপাশে খা-খা করে নীরবতা,বাসি কবিতার শ্লোক।
মনেরপ্রিজম ফুঁড়ে শূন্যে ডানা মেলে সহস্র বেদুইন
ভারী-ভারী দীর্ঘশ্বাস,শিশিরের মতো চুঁইয়ে ঝরে পড়ে নীরবতা।
তোমার স্পর্শ লেগে আছে ঘুণে খাওয়া পুরানো ডায়েরির ক্ষতবিক্ষত শরীরে
তবুও রাতদুপুরে তোমাকে মনে পড়লে সেই ডাইরি পাতা বড় অবুঝ হয়ে ওঠে।
সে যাই হোক, অনেকটা সময়
তবু রেখে যাওয়া দাগ অথবা ঠোঁট থেকে কপাল পর্যন্ত চুমু
ঐটুকু অঞ্চলে কখনো পাপ ছিল না, এখনো নেই কোনো ভুল...।
,
অনেকগুলো বছর
অজস্র অভিমান,না বলা কবিতা,তবু লেখা বাকি।
অদ্ভুত আলোড়ন
চলন্তিকা তোমার কবিতা সব,শুধু অনেকদিন কবিতা লিখি নি আমি।
তুমি জানো কেউ আমাকে অনেকদিন বলে নি
"আমার চারপাশে ঝরে ঝরে পড়ছে থোকা থোকা আলোর তুমি শিউলি ফুল..."।
Thursday, May 10, 2018
শিউলি ফুল
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
No comments:
Post a Comment