Thursday, May 24, 2018

নীল ডানা

নীল ডানা
,,,,,,,,,,,ঋষি
..........................................................
নীল রঙ আমার প্রিয়
কারন গভীর ও চোখে আমার মৃত্যু লেখা আছে।
লেখা আছে নীল আয়নার জীবন
খোলা আকাশ।
আবলতাবোল ভাবনা তোর বারান্দা থেকে দেখা
নীল পাখি,আর দূরে সমুদ্র।
,
তোকে নিয়ে অনেক কবিতা লিখেছি
লিখেছি তোর পবিত্রতার ভিতর জ্বলন্ত আগুনের কথা।
তোর শরীর ছুঁয়ে শপথ করেছি নীল সে রাতে
অজস্র কবিতার ঋন শুধু তোর কাছে।
নীল দেওয়ালের ঘড়ি, আঁকাবাঁকা পথ,নীল নদী
নালন্দার শেষ ভোরে, সেই ট্রেন।
কান পেতে শোনা লং প্লেয়ারের রবিবাবুর গান
তুমি রবে নীরবে,,,,,,,,,, মম।
,,,,,,,,,,,,,,,,বেঁচে আছি
আজও তুই নীল স্বপ্নের চোখ।
,
তারপর
আরও নীল,আরও কাছে,হাত ছোঁয়া মেঘ।
এবার বৃষ্টি নামবে, তবু নীল আকাশ
আসলে স্বপ্নরা আকাশের গভীরে এমনি হয়।
আবতাবোল ভাবনা, আকাশের গায়ে নীল তুলি
মিশে যাচ্ছে,ঠিক তুই আমার সাথে,নীল ডানা।

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...