যদি একবার
,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
চলন্তিকা এক নিশ্বাসে পুড়ে গেলাম আমি
পাতায় পাতায় জুড়ে থাকা চিত্রনাট্য ভেজা চিঠি।
সময়ের আওতায় অজস্র সিঁড়ি
অজস্র ওঠাবসা,অজস্র রঙিন উপস্থাপনা সাজানো শহরে।
এ শহরে সত্যি বলে সত্যি কি কিছু আছে
নাকি সাজানো।
,
উষ্ণতা ছুঁয়ে বৃষ্টি নামে এ শহরে
ভেজানো নোনতা তোর কপাল ছুঁয়ে আমাকে ছুঁয়ে যায়।
ছুঁয়ে যায় তোর আদিম অভিমানের ভিতর লুকোনো আমি
লুকোনো শহরের ধুলোয় অন্য আমি।
কেতাবি আনন্দের অজস্র খুনসুটি, অজস্র সফর নামা
মৃত্যু শুধু তোর একার নয় চলন্তিকা,কোনদিনও ছিল না।
তোর কপাল চুমে একলা চলা পথ
সে তো মৃত্যুর প্রতিধ্বনি আমার আয়নায় এক প্রতিলিপি।
,
চলন্তিকা এক নিশ্বাসে পুড়ে গেলাম
আসলে আমার মৃত্যুর কোন নিয়মিত কারণ ছিল না কোনদিন।
আমাকে মৃত্যু দিয়ে গেছে আমার অভিশাপ
আর এই অভিশাপের প্রথম উচ্চারন শুধু আমি নিজে।
তাইতো এই মৃত্যুতে আমার কোন শোক নেই
আছে আশা
যদি একবার ফিরে আসা যায়।
Friday, August 24, 2018
যদি একবার
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
Khub monomoy kobi
ReplyDeletesporshil
ReplyDelete