Thursday, March 23, 2023

খিদে

বাবা বললেন জন্মের বুকে লেগে আছে নিশুতির ডাক
আমি ভাবলাম চাঁদ বোধহয় ডাকছে আমায়, 
মা বললেন জীবন একটা রান্না ঘর আর আমরা হাতাখুন্তি 
আওয়াজ তো হবেই 
আমি বুঝলাম মা খিদের কথা বলছে। 
.
আমার শেষতম বাজীর দানে আমি লাগালাম সবটুকু 
শেষ সম্বলটুকু 
দেখলাম বাবা আর মা ঝগড়া করছে
খুঁজছে অন্ধকার নিশুতি রাত 
আরও অবাক হলাম এখন আকাশে অমাবস্যা
অথচ আমার খিদে পাচ্ছে। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...