নতুন ভোর
,,,,,,,,ঋষি
,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কবি শুয়ে আছে সলিল সমাধিতে
তার বুকের উপর হেঁটে চলে প্রেম তুমুল যত্নে।
কবির কোন জন্ম নেই,নেই মৃত্যু
আছে আশা বাঁচার,
শহরের প্রত্যাশা বাড়তে থাকা জঞ্জালে।
,
যখন জীবনের ধ্বংসস্তুপে বসে থাকে কবি
সে সামনে দেখে সেই বাঁশিওয়ালাকে যার সুরে জীবন বাঁচা।
কবির মৃত্যুর ভয় নেই
শুধু বেঁচে থাকা কবিতার পাতায় রক্তের আঁচড়ে।
আজ থেকে বহু শতাব্দী পরে, যেদিন মানুষ শব্দটা সামাজিক
সেদিন কবি শুন্যতায় মুড়ে তুলে রাখবে কলম।
অন্যথায় কবির কবিতায় হেঁটে যাবে সময়ের আয়না
আর বাঁচার রসদ।
কবির বুকের প্রেম শুষে নেবে শহরের ধুলোমাখা পথ
তবু কবি লিখবে চলন্তিকা জাগো সকাল হলো বলে।
,
কবির মৃত্যু মিছিলে চিরকাল হেঁটে যাবে
সময়ের বন্য শ্বাপদ, সময়ের দালালেরা।
তবু কবি বাঁচবে আগামী লিখবে বলে
স্বপ্ন দেখবে আর ভালোবাসবে বলে সময়কে
কবির কলমে প্রত্যয় নতুন ভোরের।
Friday, July 13, 2018
নতুন ভোর
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
No comments:
Post a Comment