Friday, January 18, 2019

মিস মোনিকা

মিস মোনিকা
........... ঋষি
===============================================
মিস মোনিকা সম্পর্ক বদলানো রোগ
সামিল হাওয়াতে ভেসে চলা আত্মিকতা বড় নিভৃতে।
লাজুক হাসি ,দোলানো শরীর ,বুকের সরতে  থাকা কাপড়
পুরুষের চোখে লোভ।
অনির্দিষ্টকালীন কারফিউতে গলতে থাকা শহর
মোমের শরীরে অজস্র কামার্ত সংসার।
.
ফুরিয়ে যায় মিস মোনিকা
পিছনে ফিরে দেখো না বোধহয় সময়ের আর্তি।
তোমার বোধহয় সমস্ত সুখ জুড়ে
নিরিবিলি কাম।
বিশ্বাসের প্রশ্ন?গোলাপি মাংস খসে যায়
সময় ভেজানো  জল  শুধু পুরুষকে হাতছানি।
জল মোছার সহানুভূতির চেয়ে, খুঁচিয়ে বের করো লালা
মৃত্যু,সে শুধু তোমার নয় ,সাথে অজস্র সংসার।
মানুষ নিভে যায় অশনি হাওয়ায়।শহর বোবা তখন
 সুতোধোঁয়া বিনবিন করে মিস মোনিকা তোমার চিতায়।
আশ্বাসের মত জ্বলে নাছোড় ফুলকি
সংসারে স্ত্রী ,সন্তানরা ব্রাত্য তখন।
সময়  ছিঁড়ে নিলে  দগদগে ঘা আরো উন্নাসিকতায়
নষ্ট সময় ,নষ্ট তুমি মিস মোনিকা।
.
মিস মোনিকা আর কতো
লুকোনো হাসি ,লুকোনো মজা ,তোফা তোফা ,হাততালি।
হয়তো সময়ের আঁচলে ধ্বংস পুরুষ তখন
তার হারানো সংসারের অন্ধকারে  ঢাকে।
আর অন্ধকার রমণী তুমি তখন পিশাচিনী
তোমার ঠোঁটের লিপস্টিকে রক্তের দাগ।

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...