Wednesday, April 8, 2015

আমার কবিতায়

আমার কবিতায়
............... ঋষি
==========================================
আকাশলীনা আজ আকাশের মুখ ভার
মেঘলা দুপুরে হৃদয়ের আলমারিতে রাখা রবীন্দ্ররচনাবলী।
কিংবা খোলা বাউলের সুর
তোর নুপুর।
খোলা আকাশের ডাক
সবটাই ভাবায় আমায়।

নীল ভেলায় ভেসে যাওয়া মুহুর্তদের ভিড়
আকাশ নদীতে একলা কোনো হৃদয়ের তীর।
রুপোলী সূর্যের প্রথম স্তব্ধতা
সবটুকু বিকরিত হৃদয় কয়েকশো কবিতার পাতা।
তোর আদুল পায়ে নুপুরের সুর
মম চিত্তে ,নৃত্যে নৃত্যে ,কে যে নাচে।
কে যেন নাচে গভীর কোনো একলা শ্রাবনে
ঝম ঝমে বৃষ্টি ,নিদ্রা ঘোরে ,
সেই আকাশের পাড়ে।
সবুজ কন্যা স্থির আয়নার নিজস্ব দর্পনে
আকাশলীনা আমার কান্না পায়।

আকাশলীনা আজ আকাশের মুখ ভার
তোর লোকানো দেরাজে লুকিয়ে রাখা বিশাল আকাশ।
কিংবা খোলা কবিতার কলমে ভেজা সময়ের পাতায়
ঝমঝমে দুকুল ভেজানো বৃষ্টি।
আমার হাসি পায়
খোলা আকাশের বৃষ্টি আমার কবিতায়। 

শব্দের মিছিল

শব্দের মিছিল
.................... ঋষি
===========================================
শব্দরা উপস্থিতির সাক্ষী
জীবিত কিংবা  মৃত  তার উপলব্ধি নয়।
সাদা পাতায় সাজানো শব্দের মিছিলে শব্দরা প্রভাতি সূর্য
নতুন আলো আমার কাছে।
কিন্তু কেউ বোঝে না যে শব্দরা
আসলে কেউ আঙ্গিক নয়।

উষ্ণতার আবেশে নেমে আসে শব্দরা
শিরশিরে অনুঘটক শরীরের শিরায় শিরায়।
শব্দদের বাঘ বন্দী খেলায়
অনভূতি ,চেতনা ,পঞ্চ রিপুর ভিড়।
শব্দরা উপস্থিতির মিছিল
সার দিয়ে  নেমে আসে কানের আদিম গুহা বেয়ে।
মস্তিষ্কের  আদিম ফ্যাক্টরিতে দ্রুততায়
তারপর যত মেশিনারি ভিড়
বদলায় উপস্থিত শব্দ সড়কে।

শব্দরা শব্দরা উপস্থিতির সাক্ষী
জীবিত কিংবা মৃত বাহানায় স্পর্শ রেশ থেকে যায়।
সাদা পাতায় একের পর এক শব্দ যেন পিঁপড়ে মিছিল
কবিতা হয়ে বয়ে যায়।
কিন্তু কেউ  বোঝে না যে শব্দরা  ভীষণ যাযাবর
কিন্তু মোটেই তারা সংসারী নয়। 

আপনাদের উদ্দেশ্যে বলা

আপনাদের উদ্দেশ্যে বলা
...................... ঋষি
---------------------------------------------------------------------------------
চুপ একদম চুপ
সমস্ত রাষ্ট্র পিতাদের উদ্দেশ্যে বলা।
মানুষ জীবিত আছে
আর তারা সব বোঝে ,সহ্য করে ,
কারণ তারা মৃতের মত জীবিত।
.
প্রশ্ন ছিল আর থাকবে
সার্বিক কল্যানের উদ্দেশ্যে গর্জে উঠবে প্রতিবাদ সারা বিশ্ব জুড়ে।
শান্তির কাপড়ে কেরোসিন ঢেলে আগুন চিরকালীন
প্রশ্ন তো থাকবেই।
বেড়োবে মোমের আগুনে কষ্টের মিছিল
কোনো মরুপ্রান্তরে কারো খুলে নেওয়া হবে লজ্জার হলুদ শাড়ি,
তার মৃত শরীরে ঢেলে  দেওয়া হবে লজ্জার লাল রং।
 প্রতিবাদ তো থাকবে ,মূক জীবিত কামনায়
ধর্ণায় বসবে বিশ্বজুড়ে  মানুষ ,
মানবিকতা দরকার,
কিন্তু আপনাদের মানবিকতা কি শুধু স্বার্থের উদ্দেশ্যে ।
.
হাসবে রাষ্ট্র পিতারা মনে থাকবে আসন সংরক্ষিত
দুঃখের ভেকে বলবেন উক্ত ঘটনার জন্য আমরা দুঃখিত,
এর ন্যায্য বিচার হবে।
তারপর বিচারের নামে প্রহসন যুগের পর যুগ
মানুষ ভুলে যাবে।
খুব ভুল রাষ্ট্র পিতাদের  ,আপনারা শুনছেন
আসলে মানুষ কিছু ভোলে না ,আসলে বাঁচতে চাই।
মানুষ কিছু করে না ,কারণ তারা আশায় বাঁচে
কিন্তু একদিন ঠেকবে দেওয়ালে পিঠ ,
মানুষ একটু আদিম হবে
সেদিন ও কি আপনারা নাটক করবেন।
.
 কান খুলে শুনুন
সমস্ত রাষ্ট্র পিতাদের উদ্দেশ্যে বলা।
মানুষ এখন ঘুমিয়ে আছে
জাগবে একদিন আপনাদের সাজানো লাঠি বুলেটের বিপরীতে ,
সেদিনও প্রশ্ন করার জন্য আপনারা থাকবেন তো।

Tuesday, April 7, 2015

আরেকটু বেশি

আরেকটু বেশি
............. ঋষি
=========================================
সকালের রুপকথায়
শহর যেন ফুরোতে চাই না।
প্রেমিক হৃদয়কে শুভেচ্ছা অবিরত সরে যাওয়া প্রশ্ন চিন্হ
নতুন করে কিছুই আর পাওয়া যায় না।
গ্রীষ্মের সস্তা সরবতে শহর ধুকতে থাকে
জীবিত,মৃত কল্পনায় প্রেম বদলাতে থাকে।

গড়িয়ে পড়ে দু এক ফোঁটা তোর চিবুকের তিল
রাস্তার গলা পিচে হাঁটা কষ্টের অনন্ত মিল।
ফুরোতে চাই না আবছা তোর  গালের কোলে টোল
ঝুট বলা কাওয়াদের এই শহরে শোরগোল ।
ফোরায় না কিছুই
অস্তিত্ব ,প্রেম ,বিশ্বাস
শুধু সময় ফুরিয়ে যায় জীবনের আশ্বাস।

সকালের রূপকথায়
শহর যেন ঘুমোতে জানে না।
প্রেমিক হৃদয়ে শুয়ে থাকা অবিরত মুখোশের আলাপন
আর বদলানো হৃদয়ের একলা দিনযাপন।
সবকিছু থেমে থাকে প্রতি নিঃশ্বাসে উঠে আসে বিষ
তোকে বারংবার বলা আমাকে আর একটু কষ্ট দিস।
.

কি ? মা নু ষ

কি ? মা নু ষ
.............. ঋষি
==================================================
চার দশমিক পাঁচ বিলিয়ন ইয়ার্স ঈশ্বর গর্ভে থেকে
আদিম  নক্ষত্র মন্ডল ঘেটে তবে জন্মালে।
অথচ আজ অবধি তুমি নরম্যাল হলে না
বিগত কয়েকশো বছর তোমাকে বদলানোর চেষ্টা করলাম।
দর্শন ,সাহিত্য ,ইতিহাসে ,বিজ্ঞানের আবিষ্কারে
তবু তুমি অ্যাব্‌নরম্যাল রইলে।

সভ্যতা তোমার উত্তরণ ঘটাবার চেষ্টা করলো
রকেট স্যায়েন্সে,রোবট তৈরিতে।
সমুদ্রের  নির্মল সুপ্রভাতে খালি পায়ে হাঁটা শেখালো
সভ্যর মত শিশির পায়ে।
অথচ দেখো নিজের দিকে চেয়ে তুমি বদলাতে পারলে না নিজেকে
আদিম জঙ্গলের তুমি জংলী সভ্যতা রয়ে গেলে।

তোমার উর্বর মাটিতে বাস করে যে কয়জনা
তুমি তাদের মাঝে অক্ষাংশ ,দ্রাঘিমাতে বন্দী করলে নিজেকে।
নামিয়ে আনলে আরো নিচে
কার্বনের দুর্গন্ধ তোমার শরীরে ,রক্তে তোমার প্রবাহিত ভাইরাল।
টুকরো টুকরো করে শহর ,নগর ,বন্দরে
আমেরিকা ,প্যালেস্টাইন ,আরব ,আরো কত।

চার দশমিক পাঁচ বিলিয়ন ইয়ার্স সময়টা কম নয়
কম হয় নি তোমাকে দেওয়া শিক্ষার বইখাতা।
কোথাই তুমি সভ্য হলে
কি উত্তর আছে তোমার পৃথিবী, বিশ্বব্রম্হান্ডের কাছে।
কি বলছো জোরে বলো
কি শুনতে পাচ্ছি না ,,,কি ? মা  নু  ষ।


Sunday, April 5, 2015

যে কটা দিন

যে কটা দিন
............ ঋষি
===========================================
যেদিকে দুচোখ যায় চলে যাব একদিন
কোথাও কোনো গভীর সমদ্র পারে একলা নদী ,
একলা বয়ে যায়
খালি পায়ে
জীবনের বাকি যে কটা দিন।

পকেটে লুকোনো নিকোটিনে ভিজে স্বাদ
বৃষ্টি বিকেলের শুভেচ্ছা বার্তা আজ সারাদিন।
তুমুল হৃদয়ে বর্ষিত কবিতা
আকাশের চোখে লোকানো তৃষ্ণা খুঁজে বেড়ায়।
ভিজে যাওয়া পথ
জমা অবরোধ।
কয়েশো শহরের দিকে ধেয়ে যাওয়া তুলকালাম হৃদয়
একদিন এই শহরে মিশে যাব।
ভিজে মাটি
একাকী
একলা বিকেল।

যেদিকে দুচোখ যায় খালি পায়ে একদিন
তোমার সাথে আমার শহরে তুমুল বৃষ্টি।
মিষ্টি ,খুব মিষ্টি
ভিজে যাওয়া চোখ ,আজ দুর্যোগ
সময়ের  ফেলে আসা মুহূর্তরা।

তৃষ্ণা বৃষ্টি

তৃষ্ণা বৃষ্টি
........... ঋষি
======================================
আজ বৃষ্টি লিখবো আমি
তোর শরীরে নরম আদর জুড়ে মিষ্টি গোলাপী রং।
সবুজ শরীরের মহত্ব কখনো বুঝি নি আমি
প্রকৃতির প্রেমে ,প্রেমের প্রকৃতির ঠোঁট ছুঁয়ে
গভীর চুমু।
আজ মেঘলা বিকেলে আদুরে ছোঁয়ায়
আমার কবিতা।

তোর স্লিভ্লেসের লেগে থাকা মায়াবী আঠা
তুমুল বৃষ্টিতে ভিজে উষ্ণতা।
কিছু বলার নেই ,শুধু চেয়ে দেখার
দুকুল ছড়ানো আদুরে রঙের ছবি আমার ক্যানভাসে।
তোর খোলা বুকে ,তোর পাহাড়ি উপত্যকায়
বন্য গন্ধ মন কাড়া।
তোর নাভির আড়ালে রাখা মৃত সঞ্জিবিনী
পাগল করছে আমায় ,
আমি বৃষ্টিতে তোর সাথে গভীর প্রেমে।

আজ বৃষ্টি লিখছি আমি
তোর শরীর ছুঁয়ে কফির কড়া গন্ধ নিশ্বাসে উষ্ণতা।
সবুজ জীবিত আকাঙ্খায় মেঘলা বিকেল
তোর সবুজ শরীরে রাখা ভিজে মাটির গন্ধ।
আমার বুকে
খুব গভীরে রিনিঝিনি ,রিনিঝিনি গড়িয়ে নামা
আমার অন্তরে তৃষ্ণা বৃষ্টি। 

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...