Friday, December 6, 2024

আ্যলজাইমার


আ্যলজাইমার এক অসুখের নাম
শরীরে বাসা বাঁধা অসুরেরা চাইছে অন্তিম ছোঁবোল
সুপ্ত-গুপ্ত ইচ্ছার প্রকাশ এযাবৎ কবিতায় লেখা,
তোমার কবিতার অভ্যেসেরা ধরন বদলাচ্ছে
তাই আমি পিছিয়ে চলেছি ক্রমশ
ক্রমাগত সম্পর্কের রক্ত শুষছি
জানি তুমি নেই এ শহরে
তবু আমি ভ্যামপায়ার  দূর্গ সামলাচ্ছি। 
.
কবির কবিতায় প্রেম পাহাড়ি নদী উচ্ছলতা
আত্মকথনে সময়ের চারফর্মা এ শহরের দিনলিপি
প্রেম, পরকীয়া বা স্বকীয়া  ছোঁয়াচে নয়
শুধু সম্পর্ক শব্দটা কবিতাগত ছন্দমিলে অন্তমিল। 
সিলেবাস শেষে এক অন্তিম মুহুর্তে থমকে দাঁড়ানো 
দু-চার পেগ ধোঁয়া আর কোন পাণ্ডুলিপি সিরিজ
কবিতায় যেন  ত্রিকালদর্শন খোঁজা। 
.
কবিতার শেষ চরণে কিছু নৈর্বেদ্য, জবা ফুল 
আর হাইপারথট,টেনসন, মুক্তি
যুদ্ধকালীন তৎপরতায় তৈরি এই ফটোফ্রেম
স্মৃতির বায়োপিকে চৌষট্টিকলা আর কালপুরুষ 
সময়ের কবিতার পাতায় প্রেম আর আমি। 
তোমাকে মিস করাটা অভ্যেস নয় আমার
আসলে একটা রোগ  আ্যলজাইমার,
বসন্ত বাহার ও রাগ এর মূর্চ্ছনায় থমকে যাব জানি
তবু তোমার নুপুরের শব্দটুকু আমার কবিতারা পাবে না
পাবে না শীতের রৌদ্রের আমজে
শুধু সেমিকোলন আর কলমের একটু আগে
আমি লিখছি
জানি তুমি পড়বে না। 
.
আ্যলজাইমার
..ঋষি 


No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...