Friday, August 26, 2022

দুঃখ গাঁথা

দুঃখ গাঁথা 
ঋষি 
১
দুঃখগুলো পথেঘাটে ঘুরে ঘুরে ক্লান্ত ভিখীরি
অবসন্ন আকাশের প্রেমে মশগুল। 
২
কাহাতক যন্ত্রনারা মেসিন হয়ে জীবনকাটাতে পারে
বুকের গন্ধটা পাগলা চাহুনির মত তাড়িয়ে বেড়ায়। 
৩
ছেঁড়া ফ্রক পরা রাস্তায় ঘোরা মেয়েটা মত দুঃখগুলো 
যার ভবিষ্যতে শরীর আছে কিন্তু সময় নেই। 
৪
দুঃখরা মেঘেদের দেশে অভিমান খোঁজে 
সময় খোঁজে মাটি আর দুঃখরা আস্তানা খোঁজে। 
৫
দুঃখদের আসলে কোন সঠিক ঠিকানা থাকে না 
তারা পথে দাঁড়ায় কারণ পথ দুঃখদের পথের শেষ থাকে না। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...