Thursday, March 22, 2018

প্রমিথিউস

প্রমিথিউস
,,,,,,,ঋষি
*********************************************
প্রমিথিউস কখনো পাগল ছিল না
কিন্তু মানুষের ভালো করতে করতে আজ শিকল বন্দী।

তোমার গুড নাইট কলটা আজ দশটার বদলে রাত আটটায়
প্যান্ডোরা উপাখ্যান সেই বোকা বাক্স বন্দী আশা।
আর মনের রোগ,
নেক্সি বলে পাখিটা এখনো পৃথিবী তৈরীতে ব্যাস্ত।

গ্রীক মাইথোলজি
পৃথিবী সৃষ্টির সাথে মানুষ তৈরীতে ভয়।
আগুন চুরির অপরাধ দেবরাজ জিউসের শয়তানের চোখ
কিন্তু আমার বুকের আগুন, তোমার নরম বুকে কালো দাগ।
কি করবেন দেবররাজ?
আমিও শিকল বন্দী প্রমিথিউসের মতো অপেক্ষায় মুক্তির।
তোমার গুডনাইট কলটা শুধু মাত্র সময়ের পৃথিবীর
আমিও শপথ করছি দেবরাজ তোমার ধ্বংস নিশ্চিত।

আগুনের ক্ষমতা
ঈশ্বরের বাগানে শেষ ফুলটা সময়ের প্রমিথিউসের।
তোমার গুডনাইট কলটা আজ সারারাত চিৎকার করবে
জন্ম নেবে হারকিউলিস।
আজ নয়তো কাল নেক্সি বলে পাখিটার ডিম ফুটে জন্মাবে
আকাশ আর পৃথিবী,প্রমিথিউস তুমি অমর মানুষের প্রেমে।

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...