দিল চাহতা হ্যা
.........ঋষি
.....................................................................
"কুছ ঠোকর হামনে চুনলিয়া
ফিরবি কুছ বাতে সেহলানেকো দিল চাহতা হ্যা"
.
দিল চাহতা হ্যা
কিছুক্ষন যদি তোমার, আমার,শুধুই আমাদের
তনহায়ি।
না বলা দিনের যাপন ধারা বয়ে যায় , বয়ে যায়,নিরালায়
গভীরতা ভিজে বালিতে, চোখের কিনারায় জলের ছোপ
থেকে থাকা বালিশএর বুকে নিরুদ্দেশে অভিনয়।
না বলা শব্দ রা সুতোয় এলোমেলো দুলতে থাকে
উইন্ড চারমে তোমার বারান্দার টুংটাং শব্দের সাথে।
.
দিল চাহতা হ্যা
আমি রোদ্দুর গুঁজে রাখি তোমার খোঁপার আদলে
তনহায়ি।
মনমর্জি মেঘ লুকোছুপি খেলে তোমার শহরের দরজা খুলে
আমার ফুটপাথ জুড়ে গড়িয়ে নামে ঘাম।
হারিয়ে ফেলার অসম্ভব ভয়ে মোহদের চেপে ধরি বুকের পাঁজরে
মিলন বেলার চুইংগাম চিবিয়ে আলোর বিচ্ছুরণ ভালোবাসা হয়ে
আদর ছড়িয়ে দেয় আমার অলকবন্ধনে।
.
"কুছ বাতে তুম নে লিখ দিয়া
ফিরবি ওর কুছ বদলনেকো দিল চাহতা হ্যা"।
Wednesday, March 21, 2018
দিল চাহতা হ্যা
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
No comments:
Post a Comment