Thursday, October 31, 2019

পাগলামি (১০)


পাগলামি (১০)
... ঋষি

ভাত ফুটছে হাঁড়িতে
প্রতিটা সময় ভিন্ন ভিন্ন কথা বলে অবিশ্রান্ত।
চোখ বোঝে ,মন বোঝে
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।
.
অনন্ত
ঋতুস্রাবের মতো কিছু একটা  সময়ে
কুমারী থেকে বৈবাহিক হয়ে ভাষা বদলালো না চলন্তিকা।
সিঁদুরে ঢিল বেঁধে দশমীর বোধন
হাতের শাঁখাতে লুকোনো প্রহসন সামাজিকতা।
বুক জ্বলছে ,নিশ্বাস পুড়ছে
চাল বাছাই করা  কুমারী হাতের মতো নিমন্ত্রণ।
বৃষ্টি পড়ছে
মাতাল প্রজাপতি আকাশের গায়ে গিয়ে বসলো।
পাগলটা হেসে উঠলো নিজের সুড়সুড়িতে ,
ঘরেতে তোমার ম ম করছে ভাতের গন্ধ।
কোনো এক অপেক্ষমান নীরবতা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে
অপেক্ষায়
ঘোমটা ঢেকে অবিশ্রান্ত মনকষাকষি।
.
ধ্যান ভেঙে গেলে ঈশ্বরের শব্দ পরে নেয় সময় ,
তারপর ক্যামেরা চলছে
ভাতের হাঁড়ির মার্ গড়িয়ে নামছে গভীর আগুনে ,
চোখে তখন ধাঁধা ,হাত পুড়ে গেলো
আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও ॥

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...