Thursday, May 12, 2022

শুন্য

১

তোমার স্পর্ধার কাছে হারতে চাওয়ার সুখ 
তুমিই নিশানাতে, আমার  ভীষন অসুখ। 

২

বিষন্নতা লেখা আছে মেঘ পিয়নের ঘরে 
মেঘের ঘরে বৃষ্টি শুধু একলা থাকতে পারে। 

৩

সবাই বলে কবি তুমি সবার হয়ে লেখো 
আমি বলি একদিন ঠিক বাঁচবো আমি দেখো। 

৪

হাসির কথা কান্না জুড়ে সময়ের প্রহসন 
বিক্রি হচ্ছে সময়ের কাছে বাঁচার আসন। 

৫

আমার সাথে বৃষ্টি আছে, রৌদ্র যে বিপ্পব
শুঁয়োপোকায় নিন্দা করে, সময় করে রব। 

৬ 

তোমার সকল বাঁচার সাথে তর্ক যে বহুদুর
আমি বাঁচি, তুমি বাঁচো, বাঁচায় আসল ভুল।

৭

সাপ্তাহিকি গল্প লিখি, করি আগুন নিয়ে ঘর 
মেঘগুলো সব আমার সাথে,সময় শুধু পর। 

৮

সময়গুলো অন্ধকারে টিকটিকি সব ডাকে 
বুঝতে পারি অন্ধকারে সত্যি বলবো কাকে। 




No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...