Friday, October 25, 2013

rishi026@gmail.com


### " সুবিধাবাদী " ###
লেখক : ঋষি
**************************************
কিছুটা আলগোছে তুলে রাখো আঁচল
আমি জানি সব।
লুকোনো স্তব্ধতায় রসালো উষ্ণতা
না না থার্মোমিটার লাগবে না
লাগবে না কোনো পরিবাহী
আমি তো আছি।
কিন্তু সেখানে পোড়া দাগটা
কি হবে তার ?
ওটা তো ভাগ করা যাবে না।
কি ভেবেছো হ্যা
ওটা কি মেনে নেওয়া যাবে ?
না না কখনই নই
তোমাকে পোড়ানো যাবে
কিন্তু অমন পোড়া দাগ মানা যাবে না।
***************************************

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...