Sunday, October 27, 2013

RISHI026@GMAIL.COM


### " কেউ বোঝে না " ###
লেখক : ঋষি
************************************
আমার সোনালী ভোরে আজ তোমার পদধ্বনি
কেউ বোঝে না।
ওপাড়ার ময়রা সেদিন বললো তুমি এসেছিলে
আমি জানি তুমি আসবেই
আমার হৃদয় গভীরে।

ভোরের আলোয় সবুজ ছটায় শিশিরের ঘ্রাণ
আমি জানতাম তুমি আসবেই।
আলতো শীতল বাতাস তোমার খবর দিল
চোখ খোলার পর একটা মেটে গন্ধ ,
আমি পেয়েছি বহুবার।

প্রতিদিন সকালে এই পথ ধরে তুমি আসো
ভোরের সাথে।
কেউ জানে না, বোঝেও না
সকালের সোনালী রৌদ্র আমায় ভালোবাসে।
আমি থাকি অপেক্ষায় ,রোজ  .........
 ************************************

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...