Monday, October 7, 2013

RISHI026@GMAIL.COM


#### " মন দোলে রে " ####
লেখক : ঋষি
********************************
দুরন্ত হওয়ার আদুরে দোলা
মন দুলছে রে ,মন দুলছে ।

জানলার গ্রিল ছুঁয়ে অন্ধকার কালো
আকাশ ভরা ছুরির ঝিকিমিকি ,
আলো আর আলো
বৃষ্টি আসছে রে , বৃষ্টি আসছে।

আসছে এক সুরের ছোঁয়া শরীর জুড়ে
বিছানার শীতল চাদরে জড়িয়ে ধরা মায়া।
জটলা ধরা পুরনো ঘরে স্মৃতিদের কায়া
সময় হাসছে রে ,সময় হাসছে।

আঁচলে বাঁধা মনের গভীরে
আঁকিবুকি কত মুখ আর দুঃখ।
সব আছে জীবনে
তবু জীবন বাঁচছে রে ,জীবন বাঁচছে।

দুরন্ত বৃষ্টির হৃদয়ের ছোঁয়া
মন ভাসছে রে ,মন ভাসছে।
**********************************

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...