| ### " জ্বলন্ত জীবন " ### |
| লেখক : ঋষি |
| ********************************* |
| কয়েকমুহুর্তের আসা যাওয়া জীবনের |
| চোরা বালি। |
| মিলিয়ে গিয়ে ,মিশে গিয়ে ,পিষে গিয়ে |
| হাসতে থাকা খালি। |
| জীবন পাশে পথের উপর |
| নিত্য ওঠা বসা। |
| শব্দকোষে শব্দ খুঁজি |
| অনন্ত ভালোবাসা। |
| আকাশ মাঝে মেঘ করেছে |
| বৃষ্টি হবে নাকি। |
| বৃষ্টি হলে ভিজতে হবে |
| অনেক পথ চলা বাকি। |
| আবার একটু ওঠা বসা |
| জীবন মাঝে খালি। |
| মরু পথে পথের পরে |
| পথটা চোরা বালি। |
| কয়েক দিনের সাজানো বাগান |
| শুকিয়ে রৌদ্র তাপে। |
| বাঁচতে হলে ,ভাসতে হবে |
| পুড়বে হাজারো পাপে। |
| ************************************ |
Wednesday, October 30, 2013
rishi026@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...

No comments:
Post a Comment