Thursday, October 10, 2013

RISHI026@GMAIL.COM


### " ৫১ আর বাহান্ন " ###
লেখক : ঋষি
*********************************
মূল্যবান যে আলো
তার খোঁজে
সতীর ৫১ তীর্থের পরে
যদি কোনো তীর্থ থাকে
আমি সেখানে।

আমি তীর্থের কাক
সকাল সকাল কা কা।
সকাল সকাল এক খিদে
দিনে,রাত্রে ,সকাল ,সন্ধ্যা
মাথায় প্রেমের জ্বালা।
ভীষণ জ্বালা এ বুকে
হেসো না ,
এ ভাবে হাসার কিছু হয় নি
আমিও এখানে ,তুমিও
কিছুই বদলে যায় নি।

মূল্যবান ভীষণ মূল্যবান
তোমার আলোর মুখ।
৫১ -র পর বাহান্ন হয়
আমি জানি
তুমি রেখো  না মনে দুঃখ।
*********************************

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...