Friday, October 4, 2013

RISHI026@GMAIL.COM


### " অবাস্তব " ###
লেখক : ঋষি
*********************************
কিছুক্ষণের জন্য একটা রুপকথা
সেলোটেপে আটকে দেব নাকি জীবনে।
কিংবা জলজ্যান্ত একটা জীবন
জুড়ে দেব তোর মুঠোফোনের রিংটোনে।
তবে দেখবি আর একা লাগবে না,
দেখবি সাগরের নোনতা স্বাদ
 আর তোর চোখে লাগবে না।

তোর ডেস্কটপে যার মুখ তুই সাজাস
তুই কি আর তাকে ভুলে থাকবি ?
বার বার ইমেলে থাকা উচ্ছিষ্ট সাতকাহন
তুই কি ভাবে ভুলে থাকবি ?
এক কাজ করি আয়
তোর মস্তিষ্কের ফাঁকা বাক্সটায়
নতুন করে জীবন পুরে দি।

দেখবি তুই প্রেম ভুলে বাঁচবি
হ্যা রে পাগল
তুই হাসবি ,নিশ্চয় হাসবি।
**********************************

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...