Sunday, October 6, 2013

RISHI@GMAIL.COM

#### " পাচ্ছি না " ####
লেখক : ঋষি
*************************************
চারিদিকে ছেটানো শামুক
এক হাঁটু জলে দাঁড়িয়ে
আমি শঙ্খ খুঁজছি  ....

জয় গোস্বামী ,সুনীল আকাশে
আমি স্বপ্ন খুঁজছি
পাচ্ছি না ,,,,ধুর পাচ্ছি না।

আগুনে আলোকে ছেটানো চেতনায়
আমি শক্তি খুঁজছি
বাঁচার প্রেরনায়   .....

ছন্দ  সুরে  তালে তালে
সুকুমার আর রবির আলোকে
আমি আলো  খুঁজছি  ,, ধুর পাচ্ছি না।

অন্তরের কবিতার অপেক্ষায়
আমি অমর কবিকে খুঁজছি
ধুর কিছুতেই পাচ্ছি না।
*****************************************

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...