Wednesday, October 23, 2013

RISHI026@GMAIL.COM


### " ছোঁবে না " ###
লেখক : ঋষি
*******************************
ফুল ছোঁবে না আমায়
আজকাল বদহজম আমার ফুলের গন্ধে।
রাতজাগা চোখে পেঁচার স্বপ্ন
রক্তমাংসের শরীরে এক অনীহা।
শুধু মাংস শুধু মাংস
তাল তাল নিরস রসে নিজিকে ভেজানো।
বৃষ্টি ছোঁবে না আমায়
তোমার স্পর্শ।

প্রেম ছোঁবে না আমায়
আজকাল শুধু প্রেম প্রেম খেলা।
পাথরের বৃষ্টি বুকের ভিতরে
ভাঁজ হয়ে থাকা শরীরের ফাঁকে ফাঁকে
অস্থি মজ্জায় অদৃশ্য চাবুকের দাগ।
চাবুক বৃষ্টি বৃত্তীয় শারীরিক চাহিদা
শরীর ছোঁবে না আমায়
পাথর বৃষ্টি।
*********************************

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...