Saturday, October 5, 2013

rishi026@gmail.com


### " সে দিন " ###
লেখক : ঋষি
***************************************
যাযাবর জীবন ছেড়ে
এক পরিশোধিত ,নিয়মমাফিক অন্তরে
কিছু লোভ ঝরে পরে।
উড়ে যাওয়ার এক মুক্ত আকাশে
অসময়ে সিম্ফনির মিহি সুরে
হৃদয় আকাশে ঝড় ওঠে।
উড়ে যায় আদুরে সম্বল
ওড়ে ঘর ,ওড়ে   তার
বাজে সুর।
হৃদয়ের কোনে শুধু আলো
কতো আলো  ছড়ানো সেই জীবনের
কিছু স্নেহ জড়িয়ে ধরে আমায়।
আমি চলে যেতে চাই
পায়ে পায়ে একটু পিছনে
সেই দিনে
যেদিন প্রথম ঝড় উঠেছিল এ জীবনের।
*****************************************

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...