Friday, October 26, 2018

রোজনামচা

রোজনামচা
..........ঋষি
======================================
১

পড়ন্ত প্রটোকল  টাইপ বিকেলের রোদ
তোর উদ্দেশ্যে যাত্রা করছি পথ কই ? খুঁজছি।
দেখি বিকেলের ঘর ফেরা পাখি
তোর ঠিকানায়।

২

এখনো আত্মহত্যা করি নি
শুধু খবরের পাতায় রোজ রোজ আমি মরে যাই।
আর তারপর মিশরের বালিতে ক্লিওপেট্রা আসে
চুমু খায় ,,,,ঘুম ভাঙে বুঝি এই ভাবে।

৩

তুই  আমার আদর করছিস স্বপ্নে দেখলাম
নভম্বরের প্রায় শুরু ,,শহর ছুঁয়ে উত্তরের হিমালয়।
আমি বরফ হতে চাই
আর তারপর হয়তো সমুদ্রে মিশে জল।

৪

একলা হাঁটছি ব্যস্ত শহরের মাটিতে আজকাল দুর্গন্ধ
ভাবছি শহরটা কিনে নেব।
নিজের মতো একটা শহর বানাবো তোর বুকের গভীরে
কিন্তু এমন করে শহর কেনা যায় না।

৫

সন্ধ্যের ডানায় পা দিয়ে আমি মরে  যাচ্ছি
আমি ভাসছি তোর শহরের পড়ন্ত রোদের সাথে।
শাঁখ বাজছে ,তুলসী পাতায় ভিজে তুই
আর আমি চিরকাল লুকোনো অন্ধকার।

৬

আসলে সত্যগুলো ছুঁয়ে গেলে আমি ধ্বংস হয়ে যায়
দূরে ঝুলন্ত পিরামিড বেজে ওঠে সময়ের শব্দ।
আর নিভন্ত মোমের প্রদীপ
আমার শহরে শবযাত্রায়  রোজনামচায়। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...