Monday, December 18, 2023

bhul

ভুল 
... ঋষি 
.
যে ভুল করেছে বুক 
তাকে চোখে রেখে গড়িয়ে রাখি সুখ। 
.
আলগোছে তুলে রাখি পুরোনো হিসেবের খাতা 
শেষে কিছু নিশ্বাস ,তোলা কিছু পাতা। 
.
সন্ধ্যে তারার মতো কাজলে রাখা চোখ 
হাঁটিনি বহুদিন ,গিলছি তো ঢোক। 
.
আদরে মেশা ধুনোগন্ধ ,শরীরে জমা কিছু শ্বাস 
শোক বাড়ে নিত্যদিন ,হারানো বিশ্বাস।

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...