Monday, September 30, 2013

RISHI026@GMAIL.COM


### " এক প্রেম " ###
লেখক : ঋষি
**********************************
বারংবার খোলা জানলায়
যাকে দেখি  .....  সে তুমি।
এক অনির্দিষ্ট সমাপ্তির ছায়াছবি
যার প্রেম
মুক্ত আকাশে ,মুক্ত বাতাসে।
মুক্ত প্রেম
হাসে  ...  খেলে  ..... ভাঙ্গে  ..... গড়ে।
এক বৃত্ত
চলছে চলবে যুগে যুগে।
এই প্রেম
এক শৃঙ্গ কোনো গন্ডারের
চামড়ার আড়ালে
আজন্মের প্রেম ঘুরে মরে শিকারীর চোখে
আগুন ঝরে।
এক তৃষ্ণা প্রেম
এক ফোঁটা চোখের জলের ধারায়
গুমরোতে থাকে বন্ধ ঘরে।
মুক্ত প্রেম  ...... মুক্তির সন্ধানে।
*************************************

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...