Friday, January 17, 2014

rishi026@gmail.com

পুরুষ হওয়া হবে না
....ঋষি

চুল সাদা হবে ,কিছু ঝরে যাবে
কিছুই বদলাবে না
শুধু শিশ্নে ঝরানো ঘি অন্নে
জীবন বাঁচবে
আমার আর পুরুষ হওয়া হবে না

মাথা নিচু করে,ঢুকবে
ঢুকে যাবে কোনও নারীর গহ্বরে
কখোনো ইচ্ছা কখোনো বা অনিচ্ছাই
শিশ্ন ডুববে ,ভিজবে,বাড়াবে পুরুষত্ব
কিন্তু পুরুষ হওয়া হবে না

মিছিলের সামনের সারিতে মোমবাতি দাঁড়াবে
আঁচড়াবে কামড়াবে দুহাতে পুরুষত্ব
দাঁড়াবেও হয়তো কিন্তু তাতে কি হবে
পুরুষ তো এমন হয় না
পুরুষের তো মেরুদণ্ড থাকা  জরুরী

এসো আজ আমি মাংসের গন্ধে রাঁধি
শিশ্ন নিয়ে করি যে রংবাজি
আমি তো পুরুষ নয়
আমি শিশ্ন আর পুরুষ গর্বে বাঁচি
আমি তো আর মানুষ নয়

এভাবে আর পুরুষ হওয়া হবে না 

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...