Thursday, January 9, 2014

RISHI026@GMAIL.COM


তুমি আসছো  তো
........ ঋষি

সর্বস্য দিয়ে এক আঁচলা জল
কয়েক ফোঁটা বৃষ্টির স্পর্শে হিল্লোলিত হৃদয়।
জানলার কাঁচের শার্সির রুমঝুম পদধ্বনি
তুমি আসছো  তো।

আর আমি ভাসছি তোমার স্পর্শে
কুঁকড়ে যাওয়া বিছানার চাদরে শীতল স্পর্শ।
হাওয়ায় লেগে থাকা তোমার নাম
এক নিঃশ্বাসে জন্ম নেওয়া এই মুহূর্ত,
তোমার স্পর্শ ,তুমি আসছো  তো।

চোখের আলোয় দেখতে পাওয়া সোনালী সময়
বৃষ্টিতে থমকে যাওয়া তোমার চুলের সারি।
উড়তে থাকা ভালো লাগা আদ্র ঠোঁটে
অন্তর অন্তরের না বলা কথাগুলো ভিজে যাচ্ছে ,
ভালো লাগে ,তুমি আসছো  তো।

সর্বস্য গড়িয়ে পড়া ব্যস্ত দিনে
ধীর খুব ধীর পদধ্বনি।
আকাশের বুক ছিঁড়ে কোনো এক্সরে বিম আমার হৃদয়ে
তুমি আসছো তো ।

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...