Monday, January 6, 2014

RISHI026@GMAIL.COM


আয়নার ছন্দ
........... ঋষি

আমি তোকে খুঁজতেই পারি
নিজের ভিতর
কোনো অধিকার আমার লাগে না।
আমি ঢুকে যেতেই পারি হৃদয় আঁধারে
কোনো প্রবেশ দ্বার আমার লাগে না।
আমি তপ্ত বালি আলোর ছন্দে
আমি অন্তরযামী তোর অঙ্গে।
কিছুটা আকারে ,কিছুটা বাহারে
ছড়ানো ইচ্ছা তোর সঙ্গে।

তুই আমায় কি বলে ডাকিস
আমি জানি না।
তুই আমার দুরে থাকিস
আমি তা তো মানি না।
কাছে আয় আয়নার কাছে আয়
কি দেখছিস নিজেকে।
আমি প্রেম আয়নার ভিতর
প্রেম খুঁজছিস, না নিজেকে ?
উত্তর কি
আমি এখনো জানি না।

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...