Thursday, January 16, 2014

rishi026@gmail.com

একটা চাকরির দরকার
,,,,,,, ঋষি

মনে ছিল অনেক কিছু ,,এ মাসের মাইনে
ঠোঁটের কাছে ঝুলে থাকা ঝুলন্ত আগুনে
পুড়ছে হৃদয়ের তার
বাড়িতে আছে অনেক কেউ
বাবা ,মা ,বোন আর হৃদয়ের কাছের তুমি
সবার দরকার,,,,,,,,,, হাহাকার
একটা চাকরি এই বাজারে

কিন্তু ,কিন্তু ,কিন্তু ,,,,,,,,,
সব তো সিনেমা নয়
সব তো জড়িয়ে ধরা কয়েকঘন্টার জীবনে
একটা পরিতৃপ্ত উপসংহার নয়
জীবনটা তো আর স্বপ্ন নয়

তাই তো ,,,,
পথের ধুলো মাথায় মেখে
কাল্ন্ত অনেকটা পথ হেঁটে, অলিগলিতে
আর প্রেমের গলিতে অপেক্ষার একটা নাম
হাহাকার একটা চাকরি এই বাজারে

মনে ছিল অনেক কিছু ,,এ মাসের মাইনে
বুকে লেগে আছে ঝলসানো স্বপ্নের গিলোটিন
কিছুটা লেবু জল দিয়ে ভিজানো শুকনো গলা
শুকনো স্বপ্ন ,,আশাহত মুখগুলো দিন দিন
প্রতিদিন চোখের নোনতা গড়িয়ে পরা
আর একটা স্বপ্ন দৈনন্দিন
চাকরি তো হবে কোনদিন ,,,এই বাজারে


No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...