Saturday, September 2, 2017

ভালোবাসি

ভালোবাসি
.......... ঋষি
===============================================
তোর ঠোঁটে ঠোঁট রেখে বলবো
ভালোবাসি।
তোর বুকে বুক ঘষে বলবো
ভালোবাসি।
আগামী কোনো একলা দিনে তোকে কোলে তুলে নিয়ে বলবো
ভালোবাসি।

ভালোবাসি সেই একলা গাছটাকে
যাকে সবাই দেখে দূর থেকে শুধু  ফলে আশায়
আর আমি দেখি তোকে আদর করবো বলে।
ভালোবাসি সেই ডিঙি নৌকো
যা হাজারো জল ,বাদলে ভেসে চলে নীরব কোনো ইচ্ছার মতো ,
যাকে সকলে মৃত্যুর রূপররেখা আঁকে
আর আমি দেখি তোর চোখে আমার মৃত্যু বারংবার।
ভালোবাসি তাই
মিশে যেতে চাই এক শরীরে ,এক শব্দে
অর্ধনারীশ্বর।

তোর শরীরে শরীর মেখে বলবো
ভালোবাসি।
তোর চোখে চোখ রেখে বলবো
ভালোবাসি।
আগামী কোনো  দিনে তোকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলবো
ভালোবাসি। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...