পাখির পালক
,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সকলকে তো যেতে হয় পাখি
আকাশের সুর ছিঁড়ে জীবনের ওপাড়ে অন্য কোথাও।
তুমিও যাও অন্য কোথাও
শুধু আমার মনের পাতায় তোমার লুকোনো পালকটা লোকানো।
সেই পালকটা যেটা আমার স্বপ্নে ভাসতে ভাসতে নামে
তখন আমি দূরে কোথাও,,,,,দূরে,দূরে।
,
খুব সহজ তাই না
দূরত্বর ফাঁকে দূরত্ব লিখে ওমনি যাওয়া যায় না।
ভুল থাকে, ভুল হয়ে যায়
কিন্তু আকাশের গায়ে কখনো কি মৃত্যু লেখা যায়।
পাখি তুমি ভালো থেকো
আমি না এগিয়ে চলি মৃত্যুর দিকে।
ওই যে শ্মশানের ফার্নেসে শরীরটা পুড়ছে
ওটা তো আমারও হতে পারতো।
আসলে আমরা সকলেই পুড়ি নিজের গোপন ফার্নেসে
কিন্তু মৃত্যু তো ওমনি চাইলেই লেখা যায় না।
,
সকলকে যে যেতে হয় পাখী
কিন্তু সকলে আমরা খাঁচায় বন্দী পরিযায়ী।
তফাত একটা থেকে যায়
তোমার পাখীর ডানায় আর আমার স্বপ্নে।
কিন্তু একটা জিনিস থেকেই যায়
আমার ধুকপুকে তোমার পালকটা আজও কবিতা লেখে।
Saturday, June 16, 2018
পাখির পালক
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
No comments:
Post a Comment