বৃষ্টির সমুদ্র
,,,,,,,,,,,,,,,ঋষি
,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সামনে তুমুল সমুদ্র স্রোত,তুমুল বৃষ্টি, অন্ধকার রাত
তুই দাঁড়িয়ে পাশে,আমি একা।
সমুদ্রের সামনে দাঁড়ালে সকলেই একা হয়ে যাই
অথচ একি বৃষ্টিতে দুজনেই ভিজছি।
আসলে আমরা কাছে যেতে চাই,আরও কাছে
অথচ সমুদ্রের সামনে সকলে একা হয়ে যাই।
,
অন্ধকার দূরে বাজার এখন ধুধু বালিয়াড়ি
একটা মাঝি নৌকো নিরিবিলি বৃষ্টিতে ভিজছে।
দূরে দিকচক্রবালে কিছু টিমটিমে আলো
জনশুন্য সব,সমস্ত।
বৃষ্টির ছাঁটে চোখ বন্ধ হতে চাইছে
কিন্তু এটা যে স্বপ্ন, বাঁচার
আমাকে দেখতেই হবে।
এইসময় আমি দাঁড়িয়ে একা,পাশে নিস্তব্ধ তুই
আরও হয়তো আমাদের পাশে আছে কেউ কেউ।
কিন্তু সমুদ্রের সামনে আমরা সকলে একা
ভীষন একা।
,
সামনে তুমুল সমুদ্র স্রোত,তুমুল বৃষ্টি, অন্ধকার রাত
এইতো তুই যাবি বলছিলিস সমুদ্রে।
কিন্তু সমুদ্রের সামনে গেলে সকলেই একা হয়ে যাই
ভীষন একা।
অথচ বৃষ্টির সমুদ্র আমার দেখা হয় নি
দেখা হয়নি একলা তোকে সমুদ্রের পাশে।
Tuesday, June 12, 2018
বৃষ্টির সমুদ্র
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
No comments:
Post a Comment