সম্পর্ক(১)
,,,,,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
যে কবিতা লিখি নি কোনদিন
যে কবিতা লিখলে সকলে বলবে বেশরম উল্লুক।
সম্পর্ক
খোয়াইয়ের তীরে রবিঠাকুরের চিল গোত্তা মেরে নেমে আসে
প্রিয় বউঠাকুরুন।
,
তোমাকে নিয়ে লিখবো চলন্তিকা
হাতের শাঁখা, সিঁদুর আর সম্পর্ক, সাজানো সংসার।
সেদিন লিখেছিলাম গাছ হবো
আকাশের দিকে বাড়ানো হাত তোমার সাথে সম্পর্ক।
আরে কাল অবধি সম্পর্ক বানানটা লিখতে পারতাম না
আর আজ সম্পর্ক তোমার সাথে আকাশ ছোঁয়ার।
কি সম্পর্ক?কি পরিচয়?
সামাজিক সংবিধানে সম্পর্ক একটা নিয়ম মাত্র,একটা হিসেব।
আর হিসেব না মিললে অসামাজিক
কি এসে যায় চলন্তিকা আমরা যে সামাজিক নিজের কাছে।
ঝুপ করে নেমে আসা সন্ধ্যা,মিষ্টি ব্যাথা
সম্পর্ক তাই না।
,
এ কবিতা মোটেও সামাজিক না, আর কবি
চিরকাল অসামাজিক এই সভ্যতায়।
সম্পর্ক
ধুলোমাখা শহরের হাজারো ঝলমলে স্ট্রীটলাইট সাক্ষী
কিছু সম্পর্ক-এর আসলে কোন মানে নেই,নেই নাম।
Saturday, June 16, 2018
সম্পর্ক(১)
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
No comments:
Post a Comment