চাকা
,,,,,,,,,ঋষি
,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
সময় চাকার মত গড়িয়ে যাচ্ছে
শতক পেড়িয়ে সাতাত্তর তারপর ফিরে আসা আঠারো।
আমি এখন সাইত্রিশ তারপর জানি আটত্রিশ
তোমরাও জানো সব, চলন্তিকা জানে, কিন্তু মানে কই?
চলন্তিকা তোমার ঝুলপিতে বেশ কটা চুল পাকা
তবু জানো আমি আঠারোতে ফিরতে চাই।
,
চোখ বন্ধ করে ভাবি
কি করছি আমি?
সাজানো শহরে একবুক মাটিতে একলা দাঁড়ালেও
কি বদলাবে শহর।
ঘুম আসবে প্রতিরাতে তোমার বুকে মাথা রেখে
ঘুম চোখে শুষে নেবো তোমার আখরোট ঠোঁট।
জেব্রাক্রসিং ছাড়িয়ে শহরে মন যে পক্ষীরাজ
এও কি সম্ভব।
আমার কবিতার পাতারা যে আজকাল
শুধু তোমায় বলে।
,
সময় চাকার মত গড়িয়ে চলেছে
আর আমি এক পা দুপা করে ক্রমশ তোমার গভীরে।
তুমি তখন আঠারো আমি হয় তো বৃদ্ধ
তবু ভালোবাসবো তোমায়।
আমার একলা এই শহরে সময়ের বয়স বাড়ে
কিন্তু বাড়ে না চলন্তিকা তোমায় ছোঁয়া মনের বয়স।
Saturday, June 9, 2018
চাকা
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
No comments:
Post a Comment