প্রাক্তন(৯)
,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
প্রতিটা প্রাক্তন বেনামি কবিতার মতো ঘর ছাড়া
প্রতিটা প্রেম মৃত্যু পর্যন্ত দহন বেলা।
আসক্তি নিরিবিলি থেকে যাওয়া বালুচর
আর অপেক্ষা প্রেম যেখানে ব্রাত্য।
,
জীবন জুড়ে অসংখ্য যন্ত্রাংশের ভীড়
কিছু যন্ত্রাংশ যন্ত্রাংশ বিকল প্রায় যান্ত্রিক গোলযোগে।
সেরে ওঠে
সেরে উঠতে হয় নিয়ম প্রতিদিন সামাজিক আর জীবন নিয়ন্ত্রিত।
প্রতিদিনকার কর্দমাক্ত হাত আর ঘামে ভিজে ঘরে ফেরা
চোখে স্বপ্ন ক্যালাইডোস্কোপে বদলাতে থাকে।
একটা আওয়াজ ছুঁড়িয়ে শান দেবার শব্দ
চমকে ওঠা মাঝরাতে,
চোখের নীল স্বপ্নরা আকুতি খোঁজে, খোঁজে আড়াল।
আসলে প্রতিটা প্রাক্তন কানে কানে ফিসফিস
আগে তো মরতে হবে, তবে না বাঁচা।
,
প্রতিটা প্রাক্তন অন্ধকারে আবছা হতে থাকা হারানো জীবন
আর মুখগুলো ফ্ল্যাসব্যাকে স্বপ্ন আঁকা মুহুর্ত।
বাঁচা বালুচরে লুকোতে থাকা আঁকিবুকি
আর অপেক্ষা সে শুধু মিঠে কিংবা ঝাঁঝালো রোদ।
Thursday, June 28, 2018
প্রাক্তন(৯)
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
No comments:
Post a Comment