Sunday, June 24, 2018

শয়তান আর দেবতা

শয়তান আর দেবতা
,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আমার মাথায় মাঝে মধ্যে শয়তান বাসা বাঁধে
শয়তানেরর শোক,শয়তানের সুখ
শুধু রক্তমাংসের শরীর।
,
আমি এক টানে খুলে দি তোমার পরনে শাড়ী,বুকের কাপড়
তোমার খোলা বুকে হাত রেখে
তোমাকে মাংস ভাবতে থাকি।
তোমার নাভিপথ, উত্তাল মাংসপিন্ডগুলো তখন আমার খাদ্য
দুহাতে মুচড়িয়ে
আমি আনন্দে ভাসতে থাকি।
তোমার যোনিপথ তখন মাতাল কোন গুহা,পাতালের প্রবেশদ্বার
আমি প্রবেশ করি যেন মাংসলোভী অসুর।
আর তারপর
আমার ঘোর ভেঙে যায়,তুমি দুহাতে জড়িয়ে আমাকে
আমি তোমার স্তনের পাশে ঘুমন্ত শিশু
আঁকড়ে ধরি তোমায় স্বপ্নে।
,
আমার মাথায় ঠিক তখন দেবতা বাসা বাঁধে
দেবতার ইচ্ছা,দেবতার প্রেম
তোমার কপাল চুমে, তোমার মাথায় হাত বুলোতে থাকে।

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...