Tuesday, June 19, 2018

ভালোবাসি ডট কম

ভালোবাসি ডট কম
,,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
১
তোমার শহরে ছারপোকার বাস
আমার ভয়, তোমার স্বপ্ন  অভিঘাত।
দশক শুন্য ছাপাতন্ত্রের প্রেম
তোমার যোনিতে আমার সবুজ অভ্যাস।
২
তোমার স্বপ্ন আমার স্বপ্ন হোক
সময় জুড়ে কালিমাখা এই শোক।
সস্তা কামড়ে সতীত্ব হাহাকার
সমাজ শব্দে অন্ধকারের এক রোগ।
৩
তোমার ঠোঁটেতে ঘুম ভাঙা এই ভীড়
রক্ত সময়ে নীরব কিছু রঙ।
বুকের সাথে বুক ঠেকিয়ে বাঁচা
সহবাস নয় ভালোবাসি ডট কম।
৪
আমার শহরে শপথের ল্যাম্প পোস্ট
তোমার শুধু আশ্রয়ের বাসা বাঁধা।
আবাল সময়ে ঘুরছে ভাগারি ভূত
সস্তা নাটকে ছদ্মবেশী সাজা।
৫
আমার শহরে ইমম্যাচিওর রঙ
সময় আগলে পুরনো জানলায় জং।
নগ্ন হৃদয়,নগ্নতার এই লোভ
একলা বাঁচা সাজানো পরিশ্রম।

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...