বৃষ্টির স্যিগনেচার
,,,,,,,,ঋষি
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
১
ঝিরি ঝিরি বৃষ্টি মানে বিস্মৃতি,
হাওয়ায় উড়ে যাওয়া ভাষা,তোমার নীল আঁচল
আমার অবলুপ্তির পথে এগিয়ে যাওয়া সভ্যতা।
২
প্রেমিক তুমি কবি হতে পারো
চলন্তিকা আমার কবিতার পাতায় তুমি ছুঁয়ে যাওয়া হাওয়া
জলীয় আবড়ন, আমাকে ছুঁয়ে তুমি।
৩
অবলুপ্ত ভাষা, মন্ত্র উচ্চারণ
ক্রমশ ইদ্ভাসিত রহস্যময় নগ্নতা,পাগল সময়
আরও একলা হচ্ছি আমি।
৪
স্থিরচিত্র
এগিয়ে যাওয়া বৃষ্টিতে চলন্তিকা তোমার দিকে
গড়িয়ে নামছে সময় সারা শরীরে নোনতা।
৫
প্রেমিক তুমি জীবীত হতে পারো
কিন্তু কবি তুমি প্রেম খুঁজছো চলন্তিকা বৃষ্টিতে
কাগজের উপর জলের ফোঁটা বৃষ্টির স্যিগনেচার।
Tuesday, June 12, 2018
বৃষ্টির স্যিগনেচার
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
No comments:
Post a Comment