Friday, December 25, 2020

মিছিল



মিছিল 
... ঋষি 
১
একা হতে হতে ভ্যানিস হয়ে যায় মানুষ
সময় কাটে, কেটে চলে যায় ছুরির বুকে মিছিল, 
শেষ হচ্ছে বছর 
বোধহয় এমন করে শেষ হয় সফর। 
২
সকলে ঈশ্বর  হয় না
কেউ ঈশ্বরের ভেকে অপেক্ষা ছেড়ে যায়, 
সকলে সত্যি হয় না
কেউ পরিশ্রান্ত জীবনের রুমাল হয়ে থাকে। 
৩
মানুষ ভাবে শান্তি, খোঁজেও 
নদীর বুকে জেগে থাকা ব এর  মতো ঘুম চিরকালীন 
নির্বাসিত মিছিল এ সময়, অসময়। 
৪
একার গল্প লিখছি আবার 
ফিনিক্স বলে পাখিটা আগুনখেকো 
আগুন 
ভালোবাসে। 
৫
ফিরে যাচ্ছি ঘুমের দেশে 
আমার এই মৃত্যুতে শোক ছিল না কোনও দিন, 
সান্তা আবার হাসছে 
সময় বদলাচ্ছে দ্রুত মানুষের ভাবনায়। 

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...